Jagonews24
মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন রণতরী, যুদ্ধবিমান এবং কয়েক হাজার সৈন্য এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান। কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি পুরোপুরি মেনে না চললে ইরানকে এমন ভয়াবহ হামলার শিকার হতে হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্রসহ সব বিমান, রণতরী এবং সামরিক সদস্য ইরানের আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যদি কোনো কারণে তা বাস্তবায়িত না হয়—যদিও তা হওয়ার সম্ভাবনা খুবই কম—তাহলে আবার গুলি চলা শুরু হবে এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, আরও উন্নত এবং আরও শক্তিশালী। ট্রাম্প আরও বলেন. অনেক আগেই এ বিষয়ে ঐকমত্য হয়েছিল যে, কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং হরমুজ প্রণালি অবশ্যই খোলা ও নিরাপদ থাকতে হবে। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, বিশ্রাম করছে এবং পরবর্তী অভিযানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমেরিকা ফিরে এসেছে!’ সূত্র: আল-জাজিরাকেএএ/
Go to News Site