Collector
বিশ্বকাপ মিসের আঘাতেই প্রকাশ্যে ইতালিয়ান ফুটবলের গভীরের সংকট | Collector
বিশ্বকাপ মিসের আঘাতেই প্রকাশ্যে ইতালিয়ান ফুটবলের গভীরের সংকট
Somoy TV

বিশ্বকাপ মিসের আঘাতেই প্রকাশ্যে ইতালিয়ান ফুটবলের গভীরের সংকট

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় ইতালিয়ান ফুটবল তার ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে। এই ব্যর্থতার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেন এবং একটি প্রতিবেদনে ইতালির ফুটবলের সংকটময় অবস্থা তুলে ধরেন।তার প্রতিবেদনে গ্রাভিনা ব্যাখ্যা করেন, কীভাবে ইতালিয়ান ফুটবল ধীরে ধীরে অবনতির দিকে গেছে এবং দীর্ঘদিন ধরে কাঠামোগত সমস্যার মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সংকট আর্থিক, প্রতি বছর প্রায় ৭৩০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতির মুখে পড়ছে এই সিস্টেম, যার ফলে অবকাঠামো, প্রতিভা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইতালিয়ান ফুটবলারদের গুরুত্ব কমে যাওয়া। সিরি আ'তে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বেশি হওয়ায় স্থানীয় প্রতিভারা নিজেদের প্রমাণের সুযোগ কম পাচ্ছে।যুব উন্নয়ন ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। বিশ্বের শীর্ষ ৫০টি লিগের মধ্যে ইতালি যুব উন্নয়নে বিনিয়োগের দিক থেকে সর্বশেষ অবস্থানে রয়েছে। এছাড়া অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের খেলানোর সময়ের দিক থেকেও তারা ৪৯তম, যা ভবিষ্যৎ জাতীয় দলের জন্য বড় ধাক্কা।আরও পড়ুন: প্রিমিয়ার লিগের জন্য সুখবর—চ্যাম্পিয়ন্স লিগে খেলবে অন্তত ৫ দলসাবেক এই ফেডারেশন প্রধান আরও উল্লেখ করেন, দলের খেলায় আগ্রাসন, গতি এবং প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতার অভাবও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা। ছবি: পিএএই সংকট মোকাবিলায় গ্রাভিনা কিছু প্রস্তাব দিয়েছেন, যেমন: যুব দল বা একাডেমিতে বিনিয়োগ করলে ক্লাবগুলোকে কর ছাড় দেওয়া, বিদেশি প্রতিভা আকর্ষণে সুবিধা তৈরি করা এবং বেটিং কোম্পানির স্পনসরশিপ থেকে নতুন আয়ের উৎস তৈরি করা।

Go to News Site