Somoy TV
নড়াইলের সদরে তিন মাস বয়সী এক শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর মা আরিফা বেগকে আটক করেছে পুলিশ।নিহত শিশুর নাম তবাসসুম। সে নড়াইল সদর উপজেলার আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মোল্যার মেয়ে।আরও পড়ুন: চট্টগ্রামে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাপুলিশ জানায়, কয়েকদিন আগে আরিফা বেগম তার মেয়ে তাবাসসুমকে নিয়ে একই উপজেলার আলোকদিয়ায় বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে আরিফা তার মেয়ে তাবাসসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে৷ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে নিহতের মা আরিফাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালালেন স্বামীনড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
Go to News Site