Collector
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আরাঘচি: ইরান | Collector
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আরাঘচি: ইরান
Somoy TV

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন আরাঘচি: ইরান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে ফোনালাপের বিষয়টি জানানো হয়েছে। খবর সিএনএনের।তবে কখন এই কথোপকথনটি হয়েছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। তেহরান জানিয়েছে, এ সময় তারা ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন’। স্থানীয় সময় গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী বিন ফারহান কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের কাছ থেকে ফোন পেয়েছেন। তবে বিবৃতিতে ইরানের কোনো উল্লেখ ছিল না। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ওইদিনের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। জবাবে ইসরাইলের পাশাপাশি সৌদিসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থাতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। আরও পড়ুন: চুক্তি না মানলে আরও ভয়াবহ, আরও শক্তিশালী হামলা শুরু হবে: ট্রাম্প বুধবার (৮ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। যা লেবানন ও অন্যসব রণাঙ্গনে কার্যকর হবে। শুক্রবার (১০ এপ্রিল) থেকে পাকিস্তানে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি মেনে নিলেও মানতে চাইছে না ইসরাইল। যুদ্ধবিরতির পর ইরানে হামলা বন্ধ হলেও  লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বলছে, তারা ইরানে মার্কি হামলা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করলেও এটা লেবাননের ওপর কার্যকর হবে না। নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে। ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রও দাবি করেছে, ইরানের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। হাঙ্গেরি সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় ইরানিরা ভেবেছিলেন যুদ্ধবিরতির মধ্যে লেবাননও রয়েছে, কিন্তু আসলে তা নয়।’ আরও পড়ুন: লেবাননে ইসরাইলি হামলার পর শান্তি আলোচনা ‘অযৌক্তিক’: ইরান মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ও বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলি বিমান বাহিনী জানায়, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননে ইসরাইলের এই অব্যাহত হামলার কারণে এখন যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। শান্তি আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে ব্যাপক দূরত্ব দেখা দিয়েছে।

Go to News Site