Collector
সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে নতুন সিদ্ধান্ত | Collector
সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে নতুন সিদ্ধান্ত
Somoy TV

সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ঈদুল আজহা উপলক্ষে সালমান খানের সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ১৭ এপ্রিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।এনডিটিভি বলছে, ছবিটি আগামী আগস্ট মাসে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।জানা গেছে, ছবিটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। নাম পরিবর্তনের পাশাপাশি ছবিতে কিছু সংশোধন আনা হচ্ছে বলেই মুক্তি পিছিয়ে গেছে বলে জানা গেছে। আরও পড়ুন: ‘রাকা’র ফার্স্ট লুকেই বাজিমাত আল্লুর২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।ছবিটি নির্মিত হচ্ছে সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মসের ব্যানারে। ছবিতে সালমানকে দেখা যাবে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সীমান্তে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়া। আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে রাজপালকে যে বার্তা দিলেন সালমান খানপ্রসঙ্গত, সর্বশেষ সালমান খানকে দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

Go to News Site