Jagonews24
পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনি মৌসুম। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এর মধ্যেই সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লাখ নাম। শেষ পর্যন্ত এত বিপুল সংখ্যক মানুষ ভোটে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শুরু হওয়ার আগে ভোটার তালিকায় ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জনের নাম ছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের প্রথম তালিকা প্রকাশ হতেই দেখা যায়, প্রায় ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে। এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। পরবর্তীতে জানা যায়, এই ৬০ লাখ ভোটারের মধ্যে ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। আরও পড়ুন>>পশ্চিমবঙ্গের নির্বাচনে এবারও তারকা প্রার্থীর ছড়াছড়িদুই আসনে লড়বেন শুভেন্দু অধিকারী, প্রতিপক্ষ মমতা ব্যানার্জীনির্বাচনের আগে আরেকটি ‘পাহেলগাম’ কাণ্ডের শঙ্কা মমতার সব মিলিয়ে মোট ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম বাদ পড়েছে এবারের তালিকায়। এর মধ্যে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলায় বাদ পড়েছে ৭ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। এরপর উত্তর ২৪ পরগনা জেলায় ১২ লাখ ৬০ হাজার ৯৬ জন। মালদহ থেকে বাদ পড়েছে ৪ লাখ ৫৯ হাজার ৫৩০ জন ভোটার। ডিডি/কেএএ/
Go to News Site