Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দোবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী রয়েছে, যা অবৈধভাবে দেশে আনা হয়েছিল। তবে Read More
Go to News Site