Somoy TV
মাদারীপুরে বিনামূল্যে সরকারের দেয়া টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার-এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার জানান, মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কার্যক্রমের আওতায় রুটি, কলা ও ডিম টিফিন হিসেবে শিক্ষার্থীদের দিয়ে আসছে সরকার। সামান্তা ট্রেডার্স-নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়। বুধবার দুপুরে চর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের দেয়া টিফিনের রুটি, কলা ও ডিম আলামত হিসেবে জব্দ করেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠন করা হয় তদন্ত কমিটি।আরও পড়ুন: মাদারীপুরে জব্দ করা ২৭ মণ জাটকা গেল এতিমখানায়এদিকে বৃহস্পতিবার দুপুরে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার।বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে টিফিন হিসেবে পাউরুটি ও ডিম বিতরণ করে। খাবার খাওয়ার কিছু সময় পর শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ শিক্ষার্থীদের। এ ব্যাপারে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।
Go to News Site