Somoy TV
১৯৭৫ সালে মাত্র সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৯ এপিল) জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন। ড. শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে এবং আজকের সংসদ সেই ধারাবাহিকতারই ফল।মুক্তিযুদ্ধ ও তৎকালীন প্রেক্ষাপট নিয়ে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ ভালো জানেন ৭১ সালে কার কী ভূমিকা ছিল। আমরা সবাই আংশিক সাক্ষী।’ আরও পড়ুন: জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণসহ পাস হলো আরও ৯টি বিলতিনি বলেন, ১৯৭৯ সাল থেকে জামায়াতে ইসলামী দায়, দরদ ও ভালোবাসা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আলোচনাধীন বিলটি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাসের বিষয়টি তারা সংসদের ওপরই ছেড়ে দিচ্ছেন। সংসদ সদস্যদের সম্মিলিত বিবেচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত বলে তিনি জানান।এদিন বিরোধী দলের আপত্তির মধ্যেই পাস হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। এ ছাড়া আরও ৮টি বিল পাস হয়েছে।
Go to News Site