Somoy TV
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরানে পুনরায় দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের এ কথা জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। খবর সিএনএনের।পার্লামেন্টে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় তেহরানে নিজেদের দূতাবাস আবার চালু করবে স্পেন। পরে আলবারেস সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের রাষ্ট্রদূতকে তেহরানে ফিরে যেতে, আবার তার দায়িত্ব গ্রহণ করতে এবং আমাদের দূতাবাস আবার চালু করতে নির্দেশ দিয়েছি, যাতে সম্ভাব্য সব দিক থেকে, ইরানের রাজধানী থেকেই শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আমরা অংশ নিতে পারি।’ গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচক হিসেবে উঠে এসেছে স্পেন। ইরানে হামলা চালাতে স্পেন যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। যুক্তরাষ্ট্রের ইউরোপের অন্যান্য মিত্র দেশের তুলনায় মাদিদ্র ইরান যুদ্ধে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আরও পড়ুন: আলোচনার জন্য আজ রাতেই পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধিদল: রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলে হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, বিশ্বের জন্য ক্ষতিকর এমন কোনো কর্মকাণ্ডে স্পেন অংশীদার হবে না। তেহরানে মাদ্রিদের পুনরায় দূতাবাস চালুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর। তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত সন্ত্রাসী শাসনের সঙ্গে হাত মিলিয়ে চলার শামিল। এদিকে যুদ্ধবিরতির পরও বুধবার লেবাননে ইসরাইলি বিমান হামলার কড়া সমালোচনা করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল হামলা চালিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আরও পড়ুন: চুক্তি না মানলে আরও ভয়াবহ, আরও শক্তিশালী হামলা শুরু হবে: ট্রাম্প পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের আলবারেস বলেন, ‘গতকাল আমরা দেখেছি, ইসরাইল যুদ্ধবিরতি উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কীভাবে লেবাননে শত শত বোমা ফেলেছে।’ লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, বুধবার বৈরুত ও লেবাননের অন্যান্য এলাকায় একযোগে চালানো ইসরাইলি বিমান হামলায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ হাজার।
Go to News Site