Collector
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ | Collector
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ
Somoy TV

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধান নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই রুটিন প্রকাশ করেছে। একই সঙ্গে পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রুটিনের অনুলিপি পাঠানো হয়েছে। এনটিআরসিএ জানিয়েছে, ‘৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬’ শীর্ষক এই এমসিকিউ পরীক্ষাটি চারটি গ্রুপে ভাগ করে নেয়া হবে। আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরা বৈশাখী ভাতা পাবেন কবে, জানা গেলপরীক্ষার সময়সূচি ও পদসমূহ:ক-গ্রুপ (সকাল ৯টা থেকে ১০টা): মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদ্রাসার সুপার, অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা ও চারুকলা ডিগ্রি কলেজ), কামিল মাদরাসার অধ্যক্ষ ও সুপার।খ-গ্রুপ (বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট): উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনালের সহ-সুপার।গ-গ্রুপ (দুপুর ২টা থেকে বিকেল ৩টা): উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক, কামিল মাদ্রাসা অধ্যক্ষ, আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং ভোকেশনালের সুপার।ঘ-গ্রুপ (বিকেল ৪টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট): নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, ফাজিল ও চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, দাখিল মাদ্রাসার সহ-সুপার এবং কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://ntrca.gov.bd) অথবা টেলিটকের পোর্টালে (http://ngi.teletalk.com.bd) পাওয়া যাবে। সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

Go to News Site