Collector
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয় | Collector
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়
Somoy TV

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভারতের শিমলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।এই জয়ের ফলে বাংলাদেশ আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায়। শ্রীলঙ্কা ও নেপালের সমান ৫ পয়েন্ট করে হলেও বাংলাদেশ সেট ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।আরও পড়ুন: টাইব্রেকারের নাটকে বাঁচল বাংলাদেশ, এশিয়ান গেমসে খেলা নিশ্চিতবাংলাদেশ ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-১৯ বালক বিভাগে স্বর্ণপদক জিতেছিল। ২০২৩ ভারতের অরুণাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে পেয়েছিল রৌপ্যপদক। গত বছর নেপালের কাঠমান্ডুতে জিতে ব্রোঞ্জ।এদিকে, অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে হেরে গেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে হেরেছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরেছে। তাদের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি।সূত্র: বাসস

Go to News Site