Somoy TV
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।মারা যাওয়া শিশুরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেলিম শেখের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসিম শেখের ছেলে আয়াতুল্লাহ (৭ মাস)।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩৫ শিশু চিকিৎসাধীন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গতকাল বুধবার এবং আয়াতুল্লাহ আজ বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে রামেকে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭সিভিল সার্জন আরো জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
Go to News Site