Collector
বায়তুল মোকাররম মার্কেটের পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি | Collector
বায়তুল মোকাররম মার্কেটের পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি
Somoy TV

বায়তুল মোকাররম মার্কেটের পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি

রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।বৃহস্পতিবারও (০৯ এপ্রিল) অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকান। যদি হকাররা বলেছেন, কর্মসংস্থান না থাকায় আবারও দোকান বসাবেন ফুটপাতেই তারা। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান। এতে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সম্পত্তি বিভাগের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যস্ত নগরী ঢাকা। এ শহরের অন্যতম বড় সমস্যা হলো যানজট। শহরের প্রতিটি ফুটপাত, সড়ক চলে গেছে হকারদের দখলে। তাদের কবল থেকে সড়ক ও ফুটপাত মুক্ত করার জন্য গত কয়েকদিন ধরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর ধারাবাহিকতায় দুপুরে গুলিস্তানে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এসময় প্রায় শতাধিক হকারকে উচ্ছেদ করে ফুটপাতের অবৈধ দোকান গুঁড়িয়ে দেয়া হয়। আরও পড়ুন: তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়নে উচ্ছেদ আতঙ্ক স্থানীয়দের এদিকে অভিযানের খবর শুনে আগেই মালামাল সরিয়ে নেন হকাররা। গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ নিয়ে ইঁদুর-বিড়াল খেলা যেন চলমান প্রক্রিয়া। কর্মসংস্থান বা নির্বাসনের ব্যবস্থা না করে দিলে উচ্ছেদ অভিযানের পরেও আবারও ফুটপাতে দোকান বসানোর কথা জানান হকাররা। সকালে প্রশাসনের অভিযানের পর বিকেলেই চলে দোকান বসানোর প্রস্তুতি। জানা যায় হকাররাও এখন এসব অভিযানে অভ্যস্ত। তাই দোকান গুঁড়িয়ে দিলেও শোনা যায় না তাদের কণ্ঠে কোনো আক্ষেপের কথা। বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা গেছে, যেখানে প্রতিদিন ক্রেতা-বিক্রেতার ভিড়ে হাঁটা দায় হয়ে পড়ত সেখানে এখন পুরো এলাকার ফুটপাতে কোনো দোকান নেই। সরিয়ে নেওয়া হয়েছে ফুটপাত ও সড়কে থাকা দোকানগুলো। কোন ভ্রাম্যমাণ দোকানের দেখা মিলছে না। ফুটপাত উচ্ছেদের খবর আগে থেকে পেয়েই সরিয়ে নেওয়া হয়েছে দোকানপাট। আরও পড়ুন: আগারগাঁওয়ে সড়ক-ফুটপাতে ডিএমপির উচ্ছেদ অভিযান  স্থানীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের সম্ভাব্য উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই আগের দিন রাত থেকেই ফুটপাতের অস্থায়ী দোকান সরিয়ে নিতে শুরু করেন ব্যবসায়ীরা। কেউ কেউ তাদের পণ্য সামগ্রী গুছিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছেন, আবার কেউ পুরোপুরি ব্যবসা বন্ধ রেখেছেন।  এমন ঘটনায় স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, এসব অভিযান স্থায়ী না হওয়ায় কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যাবে ফুটপাত। আজকে অভিযানের খবরে সরিয়ে নিয়েছে ঠিকই সন্ধ্যার আগেই তারা আবার দখল করে দোকানপাট বসিয়ে ফেলবে। যদি সরকারের বা উচ্ছেদ অভিযানকারীদের সঙ্গে তাদের যোগাযোগ না থাকে। তাহলে কিভাবে তারা উচ্ছেদের খবর পায়। গত ১০ মার্চ ডিএমপি পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

Go to News Site