Collector
রাজধানীতে পৃথক স্থানে গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু | Collector
রাজধানীতে পৃথক স্থানে গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু
Somoy TV

রাজধানীতে পৃথক স্থানে গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক স্থানে গৃহবধূসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হলেন, হাজারীবাগ এলাকার লামিয়া আক্তার (১৯), লালবাগের আইয়ুব আলী (৩৭) ও কামরাঙ্গীচরের বিলকিস (২৬)।বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাজারীবাগ সোনাগড় এলাকার একটি বাসায় গলায় ফাঁসি দেয় গৃহবধূ লামিয়া আক্তার (১৯)। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে লালবাগ আতশ খান রোডের বাসা থেকে থেকে আইয়ুব আলীকে (২৬) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচর থেকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় বিলকিস। মৃত লামিয়ার স্বামী মো. আজমান জানান, স্ত্রী লামিয়ার সঙ্গে হাজারীবাগ সোনাগড় এলাকার ৫ তলা বাসার তৃতীয় তলার ভাড়া থাকেন। লামিয়া একটি পার্লারে কাজ করত। মাঝে মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। বুধবার রাতেও নানা বিষয় নিয়ে ঝগড়া হয় তাদের। এক পর্যায়ে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা ভেঙে দেখা যায় লামিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে থানা পুলিশের মাধ্যমে হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, লামিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার নয়াপাড়া গ্রামে। বাবার নাম এমদাদুল হক। আরও পড়ুন: মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর এদিকে, লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা জানান, মৃত আইয়ুব আলীর বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার সুজাবাদ গ্রামে। বাবার নাম আব্দুস সোবহান। লালবাগ আতশ খানা লেনের রোকেয়া ভিলার তৃতীয় তলায় তিনজন মিলে মেস করে থাকতেন। আইয়ুব আলী ইডেন মহিলা কলেজের অফিস সহকারী ছিলেন। তিনি আরও জানান, বুধবার রাত ৮টার দিকে দুজন রুমমেট বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ পায়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিস দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। পরে থানা পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচর থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বিলকিসকে। তার বাবার নাম মো. বারেক।

Go to News Site