Collector
আবারও ওয়াকআউট, ‘গণবিরোধী বিল’র দায় নেবে না বিরোধীরা | Collector
আবারও ওয়াকআউট, ‘গণবিরোধী বিল’র দায় নেবে না বিরোধীরা
Somoy TV

আবারও ওয়াকআউট, ‘গণবিরোধী বিল’র দায় নেবে না বিরোধীরা

আবারও জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বিকেল ৫টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধার পরেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে আমরা তার দায় নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’ এদিকে বিরোধীদলীয় এমপিদের ওয়াকআউটের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আইন প্রণয়নের সব রিডিংয়ে বিরোধী দল সহায়তা করেছেন। প্রতিটি প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের মানে আছে কি না’, প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুন: জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণসহ পাস হলো আরও ৯টি বিল এর আগে, দু’বার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় এমপিরা। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথম এবং ১ এপ্রিল দ্বিতীয় বার তারা ওয়াকআউট করেন। আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস বিকালে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।  এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।

Go to News Site