Somoy TV
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কার দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, গাড়িটিতে এক যুবক ও এক তরুণী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়লে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গুরুতর আহত অবস্থায় নেওয়ার পথে সামিয়া জাহান তানিশা নামের ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।আরও পড়ুন: চট্টগ্রামে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Go to News Site