Collector
ঢাকা থেকে দৌড়ে দিনাজপুরে পৌঁছালেন তরুণ অ্যাথলেট সাকিব | Collector
ঢাকা থেকে দৌড়ে দিনাজপুরে পৌঁছালেন তরুণ অ্যাথলেট সাকিব
Somoy TV

ঢাকা থেকে দৌড়ে দিনাজপুরে পৌঁছালেন তরুণ অ্যাথলেট সাকিব

দিনাজপুরের কৃতি সন্তান ও তরুণ অ্যাথলেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাকিব গড়েছেন অনন্য নজির। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে হয়েছেন সফল। দুঃসাহসিক অভিযান শেষ করতে সাকিবের সময় লেগেছে ৭ দিন। দিনাজপুর জিরো পয়েন্ট এসে পৌঁছালে তাকে স্বাগত জানায় সবাই। সাকিবের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন ও পাটোয়ারী বিজনেস হাউজ।দিনাজপুরের সন্তান সাখাওয়াত হোসেন সাকিব। মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন তরুণ এই অ্যাথলেট। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে অতিক্রম করার এই দুঃসাহসিক অভিযানে ইতোমধ্যেই অভাবনীয় এক নজির গড়েছেন তিনি। গত ২ এপ্রিল রাজধানীর জিরো পয়েন্ট থেকে শুরু হয় সাকিবের বিশেষ দৌড়। দিনাজপুর জেলার সন্তান ও ক্রীড়াবিদ সাখাওয়াত হোসেন সাকিব এর দীর্ঘ পথযাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সাইকেলিষ্ট রাব্বী। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ৮ এপ্রিল দিনাজপুরের জিরো পয়েন্টে পৌঁছান। এই দীর্ঘ যাত্রাপথে তিনি কেবল দৌড়েই ক্ষান্ত হননি, বরং জলপথে নানা বাধাও জয় করেছেন বীরত্বের সঙ্গে। অভিযানের তৃতীয় দিনে ৪ এপ্রিল এক অনন্য কৃতিত্ব অর্জন করেন সাকিব। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে তিনি যমুনা নদীতে সাঁতার শুরু করেন। উত্তাল ঢেউয়ের সাথে প্রায় তিন ঘণ্টা লড়াই চালিয়ে দুপুর ১২টা ৭ মিনিটে তিনি সফলভাবে নদী পাড়ি দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছান দিনাজপুরে। দিনাজপুর জিরো পয়েন্টে পৌছুলে পরিবারের সদস্য,স্বজন ও জেলাপ্রশাসন খেলোয়াড়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আরও পড়ুন: দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয় চমৎকার এ অর্জনের পর নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সাকিব। তিনি বলেন, ‘দৌড়ানোর একটা পরিকল্পনা ছিল আমার। সে সুবাধে একটি স্লোগান নিয়ে আমি দৌড় শুরু করি। স্লোগানটি হলো ‘মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই’। আমাদের দেশে এখন মাদকাসক্তের হার বেড়ে যাচ্ছে। যে কারণে সকলকে সতর্ক থাকার জন্য এবং রাখার জন্য এ আহ্বান করা।” সাকিবের এই যাত্রাকে তরুণদের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছে জেলা প্রশাসন ও আয়োজকরা। আয়োজক সহিদুর রহমান পাটোয়ারী বলেন, ‘ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত, এ দীর্ঘ পথ এবং তার সঙ্গে সাইকেলে সহযোগিতা করেছে মোঃ রাব্বি। আমি দুজনকে অভিনন্দন জানাচ্ছি। এর মাধ্যমে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা শুধু দিনাজপুর নয়, সারা বাংলাদেশে দেওয়া হয়েছে। আসুন নিজেও মাদক থেকে দূরে থাকি, ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হই, নিজেকে গড়ি, পরিবারকে গড়ি এবং সমাজকে গড়ি।’ আরও পড়ুন: টাইব্রেকারের নাটকে বাঁচল বাংলাদেশ, এশিয়ান গেমসে খেলা নিশ্চিত সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট যোসেফস স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সড়কপথে দৌড়ে জেলার ঐতিহ্যকে তুলে ধরায় আনন্দিত দিনাজপুর বাসী।

Go to News Site