Somoy TV
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে যাবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। একইসঙ্গে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকেন। যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরাইলের হামলা বন্ধ করতে হবে। এই অঞ্চলে যেকোনো শান্তি চুক্তির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ’। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরেই ইসরাইলে লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। আরও পড়ুন: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে কারা থাকছেন? এদিকে লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে ফোনালাপ করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদ ইসরাইলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পাকিস্তানের সহায়তা চেয়েছেন। আরও পড়ুন: ইরান তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না: পেজেশকিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত আছে কি না—এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ওয়াশিংটনের দাবি, লেবানন এই চুক্তির অংশ নয়। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, লেবাননও এই আলোচনার অন্তর্ভুক্ত।
Go to News Site