Collector
ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৬ দোকান | Collector
ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৬ দোকান
Somoy TV

ফরিদগঞ্জে আগুনে পুড়ল ৬ দোকান

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকানের মালামাল। এতে অর্ধকোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার কালির বাজারে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ৬ টি দোকান মালামালসহ পুড়ে গেছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, আবুল কালামের লেপ-তোষকের দোকান, কিরণ চন্দ্র দাসের কসমেটিকস, শরীফ আহমেদের থাই দোকান, মিঠু'র ফলের দোকান, আনোয়ার হোসেনের  কনফেকশনারী, মহসীন পাটওয়ারীর গার্মেন্টস ও জুতার দোকান। এতে তাদের অন্তত অর্ধকোটি টাকার সম্পদ ও মালামাল পুড়ে গেছে।ক্ষতিগ্রস্তরা বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। গভীর রাতে তারা সংবাদ পান কালির বাজারে দোকানে আগুন লেগেছে। এসে দেখতে পান তাদের সবকিছু পুড়ে গেছে। আরও পড়ুন: পিরোজপুরে ভয়াবহ আগুনে ৬ দোকানির স্বপ্ন পুড়ে ছাইকালির বাজার ব্যবসায়ী কমিটির জাকির খান বলেন, কিছুদিন পরপর কালির বাজারে আগুনের ঘটনায় ব্যবসায়ীরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। গত একদশকে অন্তত ৮/১০ বার বাজারে ছোট বড়ো আগুন লাগার  ঘটনা ঘটে। এতে অনেক ব্যবসায়ীই এই বাজার থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা।ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা বিল্লাল হোসেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়। তবে এখন পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এর আগেও একাধিকবার কালির বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আরও পড়ুন: টঙ্গীতে বসতবাড়িতে ভয়াবহ আগুন, ৫ ঘর ভস্মীভূতএ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দেয়া হলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Go to News Site