Collector
ভয়াবহ হামলার পর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার নির্দেশ নেতানিয়াহুর | Collector
ভয়াবহ হামলার পর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার নির্দেশ নেতানিয়াহুর
Somoy TV

ভয়াবহ হামলার পর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। বুধবার (৮ এপ্রিল) লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় শত শত মানুষ নিহত হওয়ার একদিন পর এমন ঘোষণা দিলেন নেতানিয়াহু।বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, ‘ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে, আমি গতকাল মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।’ এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরাইল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। আরও পড়ুন:আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীলেবাননজুড়ে ইসরাইলি হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার একদিন পর এই বিবৃতিটি এসেছে। প্রতিবেদন বলছে, এই ধারাবাহিক বিধ্বংসী হামলাগুলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে। মঙ্গলবার গভীর রাতে, ছয় সপ্তাহ ধরে চলা ইরান সংঘাতে ট্রাম্প একটি যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই  তিনি একটি সময়সীমা বেঁধে দিয়ে হুমকি দিয়েছিলেন যে, তিনি ইরানের সমগ্র সভ্যতা ধ্বংস করে দেবেন । এদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র বলেছে, যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি।অন্যদিকে, ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান জানায়, লেবানন এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।এছাড়া সম্ভাব্য আলোচনা নিয়ে নেতানিয়াহুর আকস্মিক ঘোষণার কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছিলেন, তিনি এই বিষয়ে একটি কূটনৈতিক পথ নিয়ে কাজ করছেন, যা আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে ইতিবাচকভাবে দেখা শুরু হয়েছে। আরও পড়ুন:ইরান তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না: পেজেশকিয়ান এসব ছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়ে মন্ত্রিসভা নিরাপত্তা বাহিনীকে বৈরুতে অস্ত্রশস্ত্র শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে। সূত্র: আল জাজিরা

Go to News Site