Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ এপ্রিল)। ২০২১ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়ি সুনামগঞ্জ, ঢাকার সেগুনবাগিচার বাসভবন এবং সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনে হাসান শাহরিয়ার আন্তর্জাতিক সাময়িকী নিউজউইক, পাকিস্তানের ডন, মধ্যপ্রাচ্যের খালিজ টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের ডেইলি পিপলস ভিউ-এর প্রধান সম্পাদক এবং ভারতের ডেকান হেরাল্ড-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক Read More
Go to News Site