Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও একবার পিছিয়েছে। এ মামলায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। Read More
Go to News Site