Somoy TV
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শপথ অনুষ্ঠিত হয়। পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. সাইফুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার, উপদেষ্টা প্রশান্ত কুমার শীল, তাসলিমা আক্তার ইরিন এবং পিংকি চাকমা। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার। আরও পড়ুন: পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ, সম্পাদক সাইফুল প্রধান অতিথি অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাব সব সময় নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে আসছে। আমি আশা করি, তৃতীয় কার্যনির্বাহী কমিটিও তাদের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।’ প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, ‘নবনির্বাচিত কমিটির সদস্যদের সার্বিক কার্যক্রমে উপদেষ্টা মণ্ডলী সব সময় দিকনির্দেশনা দেবে এবং পাশে থাকবে।’ উপদেষ্টা প্রশান্ত কুমার শীল বলেন, ‘পূর্ববর্তী কমিটি প্রশংসনীয় কাজ করেছে। বর্তমান কমিটির কাছ থেকে আমরা আরও গতিশীল ও সৃজনশীল কার্যক্রম প্রত্যাশা করি।’ আরও পড়ুন: বিইউবিটি’র ইইই বিভাগের ‘ব্যাক অ্যাক্রেডিটেশন’ অর্জন উদ্যাপন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা পিংকি চাকমা, নবনির্বাচিত সভাপতি সৌরভ মজুমদার এবং সাধারণ সম্পাদক কাজী মো. সাইফুল হাসান। পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা সদস্যরা হলেন— সভাপতি সৌরভ মজুমদার, সাধারণ সম্পাদক কাজী মো. সাইফুল হাসান, সহ-সভাপতি প্রীতম সরকার ও নকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত চাকমা ও কাঞ্চন দেবনাথ রাহুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম রাব্বি, কোষাধ্যক্ষ রেফাতুন্নেছা সুরভী, দফতর সম্পাদক মাহতাব কাইয়ুম রামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান মুন্না এবং কার্যনির্বাহী সদস্য সারাবান তাহুরা তুলি, মমি ভট্টাচার্য্য ও সামিউল হাসান আরাফ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের ৩৫ ব্যাচের শিক্ষার্থীরা।
Go to News Site