Collector
মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চলাকালে চাপাতিসহ ২ ছিনতাইকারী আটক | Collector
মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চলাকালে চাপাতিসহ ২ ছিনতাইকারী আটক
Somoy TV

মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চলাকালে চাপাতিসহ ২ ছিনতাইকারী আটক

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলাকালে ২ ছিনতাইকারীকে চাপাতিসহ আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড় থেকে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে প্রাথমিকভাবে সতর্ক করে পুলিশ। এ সময় ছিনতাইকালে দুই কিশোরকে চাপাতিসহ আটক করা হয়। আরও পড়ুন: মোহাম্মদপুরে সামুরাই অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৩ অভিযান শেষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, সড়কের যানজট নিরসনে অবৈধ দখল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহতসহ দেখা হচ্ছে বিকল্প জায়গা। আরও পড়ুন: গলায় গামছা পেঁচিয়ে শিশুসন্তানকে হত্যার অভিযোগ, মা আটক মোহাম্মদপুরে ছিনতাই রোধে এলাকাবাসীর সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাস্তায় ও ভবনে সিসি ক্যামেরা ও লাইট লাগানোর পরামর্শ দেন তিনি।

Go to News Site