Collector
১০ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
১০ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

১০ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৬৩৩ - লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু হয়।১৭১০ - ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়।১৮১৬ - আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮২৫ - হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।১৮৩৫ - চার্লস ডারউইন সান্তিয়াগোতে ফিরে আসেন।১৮৭৫ - মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।১৯১২ - আজকের দিনে সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।১৯১৯ - মেক্সিকোর খ্যাতনামা বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন।১৯৪৬ - ফরাসি সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে।১৯৭১ - প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।১৯৭২ - ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।১৯৭২ - জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।১৯৭২ - নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান করেন।১৯৭৩ - লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন।১৯৮২ - ভারতীয় যোগাযোগ উপগ্রহ যা ভারতীয় জাতীয় উপগ্রহ সিস্টেমের অংশ ‘ইনস্যাট ১এ’ উৎক্ষেপণ করা হয়।জন্ম ৪০১ - দ্বিতীয় থেওডসিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।১৫১২ - পঞ্চম জেমস, স্কটল্যান্ডের রাজা।১৫৮৩ - হুগো গ্রোশিয়াস, ডাচ দার্শনিক ও আইনজ্ঞ।১৭৫৫ - স্যামুয়েল হ্যানিম্যান, জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ।১৮২৯ - দীনবন্ধু মিত্র, প্রখ্যাত বাঙালি নাট্যকার, নীলদর্পণ নাটকের রচয়িতা।১৮৪৭ - জোসেফ পুলিৎজার, হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ।১৮৬৮ - জর্জ আরলিস, ইংরেজ নাট্যকার ও অভিনেতা।১৮৭৩ - কয়স্টি কালিও, ব্যাংকার, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।১৮৮৭ - বের্নার্ডো হউসায়, নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী।১৮৯৫ - বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সীতা দেবী।(মৃ.১৯৭৪)১৮৯৭ - ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রাম গান্ধীবাদী নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন।১৯০১ - অমিয় চক্রবর্তী, বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।১৯১৭ - রবার্ট বার্নস উডওয়ার্ড, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ।১৯২৭ - মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নবিদ ও জেনেটিসিস্ট।১৯২৮ - অশোক মিত্র, ভারতীয় অর্থনীতিবিদ, বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।১৯৩১ - নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখক।১৯৫২ - স্টিভেন ফ্রেদেরিক সিগাল, মার্কিন অভিনেতা, প্রযোজক ও মার্শাল আর্টিস্ট।১৯৬৩ - ডরিস লেউটারড, তিনি সুইস আইনজীবী, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।১৯৭৩ - রোবের্তো কার্লোস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।১৯৮৪ - ম্যান্ডি মুর, মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।১৯৮৫ - বারখাদ আবদি, সোমালীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও পরিচালক।১৯৯০ - অ্যালেক্স পেটিফার, ইংরেজ অভিনেতা। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশমৃত্যু ১৫৩৩ - ডেনমার্কের রাজা প্রথম ফ্রেডরিক।১৮১৩ - জোসেফ লুই লাগরাঙ্গে, ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ।১৯৩১ - জিবরান খলিল জিবরান, আমেরিকান কবি, চিত্রশিল্পী ও দার্শনিক।১৯৫৪ - ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত।১৯৫৫ - পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, তিনি ছিলেন ফরাসি যাজক, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক।১৯৬২ - মাইকেল কার্টিজ, হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।১৯৬৪ - শামসুন নাহার মাহমুদ, বাংলাদেশি নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক।১৯৭৯ - নিনো রোটা, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।১৯৮৪ - সুমথনাথ ঘোষ, জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।১৯৯৫ - মোরারজি দেসাই, ভারতীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী।২০১৩ - বিনোদ বিহারী চৌধুরী, বাংলাদেশি সমাজ কর্মী।২০১৩ - রবার্ট জি. এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।২০১৫ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার।

Go to News Site