Somoy TV
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন। এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। সংশ্লিষ্ট জানা যায়, উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রাম এবং একই ইউনিয়নের ঘনিয়া গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন এলাকায় আলাদা দুটি অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ১ হাজার ১২০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া, পাশের শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ পিস ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। আরও পড়ুন: বগুড়ায় প্রথমবারের মতো উদ্ধার ভয়ংকর মাদক আইস, গ্রেফতার ১ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম. জাহিদ হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আরও পড়ুন: গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
Go to News Site