Collector
পেশোয়ারের বড় জয়, উজ্জ্বল নাহিদ-শরিফুল | Collector
পেশোয়ারের বড় জয়, উজ্জ্বল নাহিদ-শরিফুল
Somoy TV

পেশোয়ারের বড় জয়, উজ্জ্বল নাহিদ-শরিফুল

পাকিস্তান সুপার লিগে দাপুটে পারফরম্যান্সে করাচি কিংসকে ১৫৯ রানে উড়িয়ে দিয়েছে পেশোয়ার জালমি। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখায় পেশোয়ার।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ হারিসকে হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় দলটি। অধিনায়ক বাবর আজম ও কুশল মেন্ডিস মিলে গড়ে তোলেন শক্ত ভিত। পাওয়ারপ্লেতে ৬৬ রান তোলার পর দুজনই আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। কুশল মাত্র ৫২ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল একের পর এক দৃষ্টিনন্দন শট। অন্যদিকে, বাবর আজম সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৫২ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন।শেষ দিকে আবদুল সামাদের ১২ বলে ৪০ রানের ক্যামিওতে পেশোয়ার ২০ ওভারে ৩ উইকেটে তোলে বিশাল ২৪৬ রান।আরও পড়ুন: ইমনকে একাদশের বাইরে রাখার কারণ জানালো লাহোর জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় করাচি কিংস। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এরপর সাদ বেগ ও আজম খান কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না।বাংলাদেশি পেসার নাহিদ রানা ছিলেন অসাধারণ। ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শরিফুল ইসলামও ১ উইকেট তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকীমও নেন ৩টি করে উইকেট।করাচি শেষ পর্যন্ত মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায়। ফলে সহজেই ১৫৯ রানের বড় জয় তুলে নেয় পেশোয়ার।

Go to News Site