Somoy TV
সম্প্রতি মার্কিন-ইসরাইলি হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খারাজি।তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তেহরানে খারাজির বাসভবন লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি মারা যান। গত ১ এপ্রিল একই হামলায় তার স্ত্রীও নিহত হন। খবর প্রেস টিভি’র। Seyyed Kamal Kharazi, Iran's former-Foreign Minister and foreign-policy advisor to Iran's Leader, has attained martyrdom following the US-Israeli airstrike that targeted his house last week.Follow Press TV on Telegram: https://t.co/LWoNSpkc2J pic.twitter.com/TTrd66zTnD— Press TV (@PressTV) April 9, 2026 ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবামূলক কর্মজীবনে ড. খারাজি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আরও পড়ুন: ইরানি আলোচক দলের পাকিস্তানে যাওয়ার খবর ‘মিথ্যা’: রিপোর্ট তিনি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন। ২০০৬ সালের জুনে প্রতিষ্ঠিত স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস ইরানের একটি গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ও উপদেষ্টা সংস্থা, যা সরাসরি ইসলামী বিপ্লবের নেতার কাছে প্রতিবেদন দেয়। এটি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে পরিচিত এবং জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক কূটনীতির বিষয়ে উচ্চপর্যায়ের বিশ্লেষণ ও পরামর্শ দেয়। ড. খারাজি ১৯৯৭ সালের ২০ আগস্ট থেকে ২০০৫ সালের ২৪ আগস্ট পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্যও ছিলেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসী যুদ্ধের মধ্যেই ড. খারাজি মারা গেলেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরানে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানির তথ্যও দিয়েছে প্রেস টিভি। যদিও এ সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে অন্য বিভিন্ন গণমাধ্যম। আরও পড়ুন: ইরান তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না: পেজেশকিয়ান চলমান এই আগ্রাসনে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও সামরিক কমান্ডারও নিহত হন। সূত্র: প্রেস টিভি
Go to News Site