Collector
এবারের আইপিএলে আর খেলাই হলো না হাসারাঙ্গার | Collector
এবারের আইপিএলে আর খেলাই হলো না হাসারাঙ্গার
Jagonews24

এবারের আইপিএলে আর খেলাই হলো না হাসারাঙ্গার

ইনজুরির কারণে এবারের আইপিএলে আর খেলাই হচ্ছে না শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। লখনৌ সুপার জায়ান্টস তার বদলি খেলোয়াড় আনতে যাচ্ছে খুব শিগগিরই। দলের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকেই হাসারাঙ্গার বদলি হিসেবে দলে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও তিনি এখনও পর্যন্ত আইপিএলে কোনো ম্যাচ খেলেননি। হাসারাঙ্গা চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। আইপিএলে যোগ দিতে হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্ধারিত ফিটনেস টেস্ট পাস করা বাধ্যতামূলক ছিল, তবে তিনি সেই পরীক্ষাও দেননি। গত নিলামে লখনৌ হাসারাঙ্গাকে প্রায় ২ কোটি রুপিতে দলে নেয়। কিন্তু চোটের কারণে তিনি এবার দলে যোগ দিতে পারেননি। এর আগে তিনি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। হাসারাঙ্গার অনুপস্থিতি সত্ত্বেও লখনৌ বোলিং আক্রমণ বেশ শক্তিশালী পারফরম্যান্স দেখাচ্ছে। তাদের স্পিন বিভাগে রয়েছেন দিগভেশ রাঠি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ। এছাড়া পেসার মোহসিন খানও চোটের কারণে দলের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন মুডি। এমএমআর

Go to News Site