Collector
সোনারগাঁও হোটেলে চলছে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট | Collector
সোনারগাঁও হোটেলে চলছে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট
Jagonews24

সোনারগাঁও হোটেলে চলছে তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে চলছে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করেছে পাক্ষিক পর্যটন বিচিত্রা ‘দ্য বাংলাদেশ মনিটর’। মেলার সহযোগিতায় রয়েছে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছিল মেলার উদ্বোধনী দিন। ভ্রমণ, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের বিভিন্ন সেবা তুলে ধরতে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক দেশ বাংলাদেশ থেকে ৫০টিরও বেশি সংস্থা অংশ নিয়েছে। মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮০টিরও বেশি বুথে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিটে বিশেষ ছাড়, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন সেবার ওপর আকর্ষণীয় অফার দিয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এমএমএ/এমকেআর

Go to News Site