Collector
পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম | Collector
পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম
Somoy TV

পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম

পিরোজপুরে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান (২২) নামের এক প্রসূতি মা। বর্তমানে মা ও তাঁর তিন নবজাতক সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জেলার নেছারাবাদ উপজেলার ইন্দুরহাটে অবস্থিত ‘সেবা’ নামের একটি বেসরকারি ক্লিনিকে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে হাসপাতাল চত্বর ও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আনন্দের সৃষ্টি হয়েছে। প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘আমার স্ত্রীর প্রসব বেদনা দেখা দিলে তাঁকে সেবা প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে কর্মরত চিকিৎসক প্রীতিশ কুমার বিশ্বাসের মাধ্যমে সিজার করানো হয়। আমি একসঙ্গে তিনটি কন্যাসন্তানের বাবা হয়েছি। আমার স্ত্রী এবং সন্তানেরা সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত খুশি।’ আরও পড়ুন: ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় নুসরাত জাহান নামের ওই প্রসূতি নারীর অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অস্ত্রোপচারটি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ কুমার বিশ্বাস। তিনি জানান, মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও তা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

Go to News Site