Jagonews24
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। নিরাপত্তার অংশ হিসেবে ফেডারেল রাজধানীর রেড জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ‘টুইন সিটিজ’-এ স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ডন। আলোচনার সংবেদনশীলতা ও গুরুত্বের কারণে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাকে যুক্ত করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদলগুলোর চলাচল, অবস্থান ও বৈঠকের সময় ‘ব্লু বুক’ অনুযায়ী ভিভিআইপি প্রোটোকল অনুসরণ করা হবে। পুলিশ, আধা-সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ব্লু বুক এবং প্রযোজ্য মানক কার্যপদ্ধতির (এসওপি) কঠোর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে। এছাড়াও, প্রতিনিধিদলগুলোর চলাচলের জন্য আলাদা রুট নির্ধারণ করা হচ্ছে। কেএম
Go to News Site