Collector
বিতর্কিত রেফারিং নিয়ে উয়েফায় অভিযোগ বার্সেলোনার | Collector
বিতর্কিত রেফারিং নিয়ে উয়েফায় অভিযোগ বার্সেলোনার
Somoy TV

বিতর্কিত রেফারিং নিয়ে উয়েফায় অভিযোগ বার্সেলোনার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হারের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বার্সেলোনা। ম্যাচে বিতর্কিত একটি পেনাল্টি না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উয়েফার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে কাতালান ক্লাবটি।ম্যাচের ৫৪তম মিনিটে ঘটে যাওয়া এক ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়। অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসো গোল কিক নেয়ার পর বল পুনরায় খেলায় ফেরে। সেই সময় অ্যাতলেটিকো ডিফেন্ডার মারক পুবিল হাত দিয়ে বল স্পর্শ করেন বলে অভিযোগ করে বার্সেলোনা। তবে রেফারি ইস্তভান কোভাকস পেনাল্টি দেননি এবং ভিএআরের হস্তক্ষেপও হয়নি।বার্সেলোনা ক্লাবের বিবৃতিতে বলা হয়, 'আমাদের আইনি বিভাগ উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। আমরা মনে করি, ম্যাচে রেফারিং সিদ্ধান্ত বর্তমান নিয়মের পরিপন্থী ছিল, যা ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।'ক্লাবটির দাবি, সংশ্লিষ্ট ঘটনাটি স্পষ্ট পেনাল্টি হওয়া উচিত ছিল এবং ভিএআর সিস্টেমের হস্তক্ষেপ না করাও বড় ধরনের ত্রুটি। পাশাপাশি বার্সেলোনা আরও জানিয়েছে, তারা ওই ঘটনার রেফারি যোগাযোগের রেকর্ডও দেখতে চায় এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানায়।আরও পড়ুন: রেফারির সিদ্ধান্ত নিয়ে ফ্লিকের ক্ষোভ   View this post on Instagram A post shared by Fabrizio Romano (@fabriziorom) অন্যদিকে, বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় তারা। সেই সময়ে পাওয়া ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করেন আলভারেজ। পরে ৭০তম মিনিটে আলেকজান্ডার সোরলোথের গোলে ব্যবধান দ্বিগুণ করে অ্যাতলেটিকো মাদ্রিদ।ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার পাশাপাশি ফ্লিক ভিএআরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

Go to News Site