Collector
হরমুজে টোল আদায়: ‘পেগিং ফি’ বা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহারের পরামর্শ | Collector
হরমুজে টোল আদায়: ‘পেগিং ফি’ বা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহারের পরামর্শ
Jagonews24

হরমুজে টোল আদায়: ‘পেগিং ফি’ বা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহারের পরামর্শ

বিশ্বজুড়ে হরমুজ প্রণালিতে টোল আদায়ের অমীমাংসিত বিষয় নিয়ে ‘নতুনধারার’ বিকল্প প্রস্তাব দিয়েছে চীনা বিশেষজ্ঞরা। টোল আদায়ে ‘পেগিং ফি’ পদ্ধতি (কোনো কিছুর দামের সঙ্গে ফি বেঁধে দেওয়া যেখানে তেলের দাম বাড়লে ফি বাড়বে) অথবা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহার করে লেনদেনের পরামর্শ দিয়েছেন চীনা বিশেষজ্ঞরা। চীনের রেনমিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক ওয়াং ওয়েইই বলেন, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটে টোল আরোপ করা হলে নিষ্পত্তির পদ্ধতি নতুনধারার হতে পারে। তিনি বলেন, টোল ও লেনদেন তেলের দামের সঙ্গে যুক্ত হতে পারে বা চীনের টোকেন ব্যবহার করা যেতে পারে। আমাদের কমপিউটিং শক্তি, তেল, ডলার ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করতে হবে। এদিকে, সাময়িকভাবে স্থগিত হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর এই গুরুত্বপূর্ণ ইস্যুটির দিকে বিশ্বজুড়ে নজর রয়েছে। তবে অন্য পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, টোল ব্যবস্থা চালু হলেও তা দীর্ঘমেয়াদি যৌথ ব্যবস্থাপনার পরিবর্তে যুদ্ধকালীন অস্থায়ী ও ভিন্নধর্মী একটি ব্যবস্থা হিসেবেই কাজ করতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তারা হরমুজ প্রণালিতে টোল চালুর বিষয়টি যৌথ উদ্যোগ হিসেবে বিবেচনা করছে। মার্কিন এবিসি নিউজের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, ইরান প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করলে তিনি তা সমর্থন করেন কি না-এ প্রশ্নে ট্রাম্প বলেন, আমরা এটিকে একটি যৌথ উদ্যোগ হিসেবে করার কথা ভাবছি। এটি নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায়। এছাড়াও অন্য অনেক পক্ষের হাত থেকেও নিরাপত্তা নিশ্চিত করবে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্টকেএম

Go to News Site