Collector
বাঁশখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথ চালু | Collector
বাঁশখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথ চালু
Somoy TV

বাঁশখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথ চালু

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক এমরানুল ইসলাম মজুমদার। সভাপতিত্ব করেন বাঁশখালী শাখার ব্যবস্থাপক সৌরভ দাশ।এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি আলাওল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. সোলেমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব চন্দ্র রায় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। আরও পড়ুন: আরও বাড়ল দেশের রিজার্ভঅনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে বাংলাদেশ কৃষি ব্যাংক বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ‘বিকেবি মোবাইল ব্যাংকিং অ্যাপ’ ও বাংলা কিউআর কোডের মাধ্যমে সহজ ও দ্রুত লেনদেনের সুবিধা তুলে ধরা হয়।তারা আরও জানান, এসব প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে গ্রাহকরা আরও নিরাপদ ও সহজ উপায়ে আর্থিক লেনদেন করতে পারবেন, যা ব্যাংকিং সেবাকে আরও যুগোপযোগী করে তুলবে।

Go to News Site