Collector
তৃতীয় বিভাগে নামার শঙ্কায় হামজার লেস্টার সিটি | Collector
তৃতীয় বিভাগে নামার শঙ্কায় হামজার লেস্টার সিটি
Somoy TV

তৃতীয় বিভাগে নামার শঙ্কায় হামজার লেস্টার সিটি

আর্থিক নীতিভঙ্গের অভিযোগে কাটা ৬ পয়েন্ট ফেরত পাচ্ছে না লেস্টার সিটি। ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)-এর সিদ্ধান্তের বিরুদ্ধে করা ক্লাবটির আপিল খারিজ করে দিয়েছে স্বাধীন আপিল বোর্ড। ফলে চলতি চ্যাম্পিয়নশিপ মৌসুমে লেস্টারের অবস্থা আরও জটিল হয়ে পড়ল।এর আগে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর চ্যাম্পিয়নশিপে নেমে আসা লেস্টার আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে বড় শাস্তির মুখে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্লাবটির ৬ পয়েন্ট কেটে নেয়া হয়, যা তাদের টেবিলের অবস্থানকে সরাসরি প্রভাবিত করে।প্রিমিয়ার লিগের বিবৃতিতে জানানো হয়, একটি স্বাধীন কমিশন ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত লেস্টারের লাভ ও টেকসই উন্নয়ন নীতি (পিএসআর) ভঙ্গের বিষয়টি প্রমাণিত করে এবং সেই অনুযায়ী শাস্তি সুপারিশ করে। পরে স্বাধীন আপিল বোর্ড সেই সিদ্ধান্ত বহাল রাখে।লেস্টার আপিলে দাবি করেছিল, শাস্তি দেয়ার প্রক্রিয়া ও মাত্রা যথাযথ হয়নি। তবে আপিল বোর্ড সব যুক্তি খারিজ করে দেয়। একই সঙ্গে বার্ষিক হিসাব দাখিলে দেরির কারণে অতিরিক্ত শাস্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও প্রিমিয়ার লিগের আপিল বাতিল হয়।আরও পড়ুন: মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন স্কটিশ ডিফেন্ডার  ‼️ Leicester City lose appeal against six-point deduction, deepening relegation fears.· Leicester’s appeal against a six-point penalty for breaching financial rules was rejected, and the original punishment remains in place.· The decision keeps Leicester in the relegation… pic.twitter.com/tlVBAzZRHS— The Touchline | ? (@TouchlineX) April 9, 2026 বর্তমানে ৪১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২২ নম্বরে রয়েছে লেস্টার সিটি, যা তাদের অবনমন অঞ্চলে ঠেলে দিয়েছে। পয়েন্ট কাটা না হলে তাদের সংগ্রহ দাঁড়াত ৪৭, যা অবস্থানকে কিছুটা স্বস্তিদায়ক করতে পারত।লিগে এখনও ৫ ম্যাচ বাকি থাকায় চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে শেষ সময়ের লড়াই চালিয়ে যেতে হবে দলটিকে। ক্লাব সূত্রে জানানো হয়েছে, এখন পুরো মনোযোগ বাকি ম্যাচগুলোতে ভালো ফল করার দিকেই। শেষ ম্যাচগুলোতে বাজে পারফর্ম করলে তৃতীয় বিভাগে নেমে যেতে পারে লেস্টার। ফলে হামজা চৌধুরীর দল আপাতত বাস্তবতা মেনে মাঠের পারফরম্যান্স দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।

Go to News Site