Collector
রূপগঞ্জে ২০০০ লিটার সয়াবিন তেলের সন্ধান, গুদাম সিলগালা | Collector
রূপগঞ্জে ২০০০ লিটার সয়াবিন তেলের সন্ধান, গুদাম সিলগালা
Somoy TV

রূপগঞ্জে ২০০০ লিটার সয়াবিন তেলের সন্ধান, গুদাম সিলগালা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুদামে অবৈধভাবে মজুদ করা ২ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া গেছে। এ সময় গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র‌্যাবের যৌথ দল উপজেলার তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মজুদ করা মোট ৯টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ, বোতলজাত করণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার লাগিয়ে বাজারজাত করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।আরও পড়ুন: ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় কত?খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক সেখানে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন।অবৈধভাবে মজুদ করা তেল এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Go to News Site