Somoy TV
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে নিউজিল্যান্ড এবং কোস্টারিকা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের টাম্পা ও অরল্যান্ডো শহরে আগামী জুন মাসে।ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সূচি ঘোষণা করে জানিয়েছে, ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এরপর ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই দুটি ম্যাচ বিশ্বকাপের আগে দল গোছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ টমাস টুখেল।নিউজিল্যান্ডের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০১০ সালের পর আবারও তারা বিশ্বমঞ্চে ফিরছে। অন্যদিকে, কোস্টারিকা ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে চমক দেখিয়েছিল। ফলে তাদের বিপক্ষে ম্যাচটিও কঠিন পরীক্ষাই হবে ইংল্যান্ডের জন্য।আরও পড়ুন: বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে ১১ জুন। ইংল্যান্ড ‘এল’ গ্রুপে জায়গা পেয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৬৬'র চ্যাম্পিয়নরা। তার আগে এই দুটি প্রীতি ম্যাচে নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়াই হবে দলের প্রধান লক্ষ্য।
Go to News Site