Somoy TV
জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি-১) বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ইয়াবাব্যবসায়ী সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে।গ্রেফতার অন্যরা হলেন: জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), মৃত আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) ও মৃত আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২)।আরও পড়ুন: যাত্রীবাহী স্লিপার বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারগোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় প্রথম অভিযান চালায় ডিবি। এ সময় এক হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়।এরপর সেই রাতেই জামালপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রিজের ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করে।ডিবি-১ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।’
Go to News Site