Somoy TV
শেরপুর ও বগুড়ার উপনির্বাচন দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি। জামায়াত সেক্রেটারি বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন: আল্লাহ ভালো জানেন ৭১-এ কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা৷ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়৷
Go to News Site