Somoy TV
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূলের বিদায়ঘণ্টা বাজানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবাবে বিজেপিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে নিজ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারণায় মুখোমুখি অবস্থানে দেখা গেছে তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্বকে। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রথম নির্বাচনী জনসভায় বাংলায় কথা বলে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ বক্তব্যে মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, আপনারা বিপুল সংখ্যায় আমাদের আশীর্বাদ দিতে এসেছেন। আমি দেখেছি, পশ্চিমবঙ্গে এবার সব বিপরীত শক্তিকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বিজেপির বিজয় দৃশ্যমান হয়। আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! অন্যদিকে কলকাতা লাগোয়া আগরপাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারণা চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দাঙ্গাবাজ এবং স্বৈরাচারী দল বলেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার। দূরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোটকাটারী এদের কোনো ক্ষমা নেই। আরও পড়ুন: ভোটের আগ মুহূর্তে হুমায়ূনের ‘গোপন ভিডিও’ ফাঁস, কী আছে এতে? পশ্চিমবঙ্গে যখন বাগযুদ্ধ তুঙ্গে, ঠিক তখন ভারতের তিন রাজ্য আসাম, কেরালা ও পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। প্রায় সাড়ে ৫ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। প্রায় দেড় হাজার প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে ব্যালটে। আগামী ৪ মে এই তিন রাজ্যের ভোটের ফল জানা যাবে। একই দিন ফল প্রকাশ হবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুরও।
Go to News Site