Jagonews24
সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত তাদের বৈশ্বিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। এক পোস্টে তিনি বলেন, আমরা আমাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে বিশ্লেষণ করবো এবং নির্ধারণ করবো। গারগাশ জানান, এই পর্যালোচনার অংশ হিসেবে দেশটি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাকেও পুনর্গঠন করবে, যাতে ভবিষ্যতে এমন সংকট মোকাবিলায় আরও শক্তিশালী ও স্থিতিশীল থাকা যায়। তিনি বলেন, জাতীয় অগ্রাধিকারগুলোর যৌক্তিক পুনর্বিবেচনাই আমাদের ভবিষ্যতের পথ। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠাতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় রুদ্ধদ্বার বৈঠকের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে-এ লিখেছেন, একটি চুক্তির জন্য অর্থবহ ‘পয়েন্ট’-এর মাত্র একটি সেটই যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য, এবং আমরা এগুলো গোপন বৈঠকে আলোচনা করব। এই পয়েন্টগুলোর ভিত্তিতেই আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। প্রেসিডেন্ট আরও যোগ করেন, এটি যুক্তিসঙ্গত এবং সহজেই বাস্তবায়ন করা সম্ভব। এর আগে বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ ‘পয়েন্ট’ মাত্র একটি সেটই আছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সূত্র: আল-জাজিরা এমএসএম
Go to News Site