Collector
বক্স অফিসে ঝড় তুলেছে মালায়ালাম সিনেমা 'ভাজা ২' | Collector
বক্স অফিসে ঝড় তুলেছে মালায়ালাম সিনেমা 'ভাজা ২'
Somoy TV

বক্স অফিসে ঝড় তুলেছে মালায়ালাম সিনেমা 'ভাজা ২'

বছরের প্রথমদিকে সফল সিনেমার শীর্ষ তালিকায় উঠে এসেছে মালায়ালাম সিনেমা 'ভাজা ২'-এর নাম। মুক্তির মাত্র পাঁচ দিনেই সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি রুপি।২০২৪ সালের জনপ্রিয় সিনেমা ‘ভাজা’র সিক্যুয়েলটিতে তুলে ধরা হয়েছে বন্ধুত্ব, কৈশোর আর বেড়ে ওঠার গল্প। হালকা কমেডি-ড্রামার ছোঁয়ায় অনবদ্য সিনেমাটি এখন কেরালাজুড়ে আলোচনার কেন্দ্রে। নবাগত নির্মাতা সাভিন এস-এর পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তা পেতে শুরু করে। দিন পেরোনোর সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া, যা সিনেমাটির সাফল্যে সবচেয়ে বেশি সাহায্য করেছে। ভিন্ন ধাচের গল্পে নির্মিত ‘ভাজা ২’ ধীরে ধীরে এগোতে থাকে আবেগের বিস্ফোরণে। বিশেষ করে ২য় পর্বের শেষের দিকে সেই আবেগ আরও গভীর হয়ে ছুঁয়ে যায় দর্শকদের। লেখক বিপিন দাস চিত্রনাট্য সাজিয়েছেন কিছু ‘ব্যর্থ’ তরুণদের জীবনের গল্পকে কেন্দ্র করে। যে ব্যর্থতার ভেতর থেকেই উঠে এসেছে অপ্রত্যাশিত সাফল্যের গল্প। আরও পড়ুন: গুরুতর আহত অক্ষয় কুমার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন হাশির এইচ, আজিন জয়, বিনায়ক ভি এবং অ্যালান বিন সিরাজ।অভিনয়শিল্পীদের অনবদ্য অভিনয়, সমসাময়িক বিষয়বস্তু এবং বাস্তবধর্মী উপস্থাপনাই সিনেমাটির সাফল্যের বড় শক্তি হিসেবে কাজ করেছে। ২ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভাঝা ২’ শুধু  দর্শক নয়, প্রশংসা কুড়াচ্ছে সমালোচক মহলেও। আরও পড়ুন: আল্লু অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান

Go to News Site