Collector
বর্ণাঢ্য আয়োজনে চবি প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উদযাপন | Collector
বর্ণাঢ্য আয়োজনে চবি প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উদযাপন
Jagonews24

বর্ণাঢ্য আয়োজনে চবি প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উদযাপন

‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি বা ‘রজত জয়ন্তী উৎসব-২০২৬’ উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (CBMA)-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসব পালিত হয়। উৎসবের শুরুতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয় এবং ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫ পাউন্ডের কেক কাটা হয়। এ ছাড়া বিভাগের গত ২৫ বছরের বিভিন্ন অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল-ফোরকান। এ সময় তিনি অ্যালামনাইদের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। বক্তব্যে তিনি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাইদের ভূমিকার কথা উল্লেখ করে চবি অ্যালামনাইদেরও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ও রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. চৌধুরি মোহাম্মদ মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ আহসান, অধ্যাপক ড. মু. গোলাম কবির, অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আনোয়ার, অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এবং অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম

Go to News Site