Collector
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার | Collector
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Somoy TV

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রনিখাই ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সাহাবুদ্দিন কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৮ (তারিখ: ২৪ আগস্ট ২০১১), ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ (জিআর-১৬৭/১১) মামলার আসামি। তিনি পুনাছ উত্তর পাড়া এলাকার মৃত ছিদ্দেক আলীর ছেলে।আরও পড়ুন: সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহতএ বিষয়ে র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Go to News Site