Collector
তেল পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে ৩ জনকে জেল-জরিমানা | Collector
তেল পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে ৩ জনকে জেল-জরিমানা
Somoy TV

তেল পাম্পে বিশৃঙ্খলা করার দায়ে ৩ জনকে জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নিতে এসে বিশৃঙ্খলা করার দায়ে দুইজনকে ৫ দিনের জেল ও একজনকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ তেল পাম্পে এ ঘটনা ঘটে।  এ সময় তেল পাম্পে বিশৃঙ্খলা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিঙ্গেদাহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) ১ হাজার টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন: গলায় ট্যাবলেট আটকে দেড় বছরের শিশুর মৃত্যুভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কয়েক যুবক সকালে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তারা পাম্পের বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আটক করে। ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে পাঁচ দিন করে কারাদণ্ড ও একজনকে জরিমানা করে।দুপুরে সাজা প্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

Go to News Site