Somoy TV
জাতিগত সহিংসতার জেরে আবারও ফুঁসে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশু নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শত শত মানুষ।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে এক বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর চালানো গুলির আঘাতে তিনজন নিহত হয়েছে। এর আগে এক রকেট হামলায় দুই শিশুর মৃত্যু হয়। সেই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। মণিপুর পুলিশ ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, বিষ্ণুপুরের ওই বিক্ষোভ জমায়েতে গুলি চালানোয় মৃত্যু হয়েছে তিনজন বিক্ষোভকারী ও আহত হয়েছেন ৩০ জন। মণিপুর পুলিশ জানিয়েছে, ৭ এপ্রিল ৫০০ জন বিক্ষোভকারীদের দলটি মোইরাং থানার অন্তর্গত গেলমোল গ্রামে একটি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ক্যাম্পে হানা দেয়ার চেষ্টা করে। আরও পড়ুন: প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ কেন্দ্রীয় বাহিনী জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তারা বাহিনীর গাড়িগুলোতে আগুন লাগানো শুরু করে। এর পর বাহিনীর সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে তারা। তখনই গুলি চালায় বাহিনী, যাতে মৃত্যু হয় তিনজনের। ঘটনার পর শত শত নারী ও শিশুকে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। নিহত শিশুদের ছবি হাতে নিয়ে তারা সহিংসতা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপ বাড়ছে প্রশাসনের ওপরও। আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া সংঘাত এখনও থামেনি। অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত এবং ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সর্বশেষ হামলার জন্য মেইতেই সম্প্রদায় কুকিদের দায়ী করলেও কুকি গোষ্ঠীগুলো অভিযোগ অস্বীকার করেছে। এতে পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা আরও গভীর হয়ে উঠছে।
Go to News Site