Somoy TV
চাঁদপুরে জ্বরে অসুস্থ শিশু রোগীকে দেওয়া হয়েছে কুকুরের ভ্যাকসিন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের স্ত্রী তার ৫ বছরের সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন। একই সময়ে ওই হাসপাতালে জরুরি বিভাগে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছর বয়সী শিশু সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে যান। দুই রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম উভয়কে পৃথক চিকিৎসাপত্র দেন।জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ দায়িত্বরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন। এ ঘটনা নিয়ে রোগীর অভিভাবকদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হলে ঘটনাটি জানাজানি হয়ে যায়। আরও পড়ুন: ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১২২ পিস ইয়াবা জব্দ, একজনের কারাদণ্ডএ ব্যাপারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, ‘একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসেন। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তারপরও দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি-মোতাবেক শোকজ করা হবে।’শুক্রবার বিকেলে সবশেষ তথ্য নিয়ে জানা গেছে, ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করেছে।
Go to News Site