Collector
জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুতের দায়ে জরিমানা | Collector
জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুতের দায়ে জরিমানা
Somoy TV

জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুতের দায়ে জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকটের মধ্যেও অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। উপজেলা প্রশাসন জানায়, দেশে চলমান জ্বালানি সংকট শুরু হলে কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করছেন। গোপন সূত্রে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন: বিদেশে রফতানি হচ্ছে জামালপুরের কাঁচা মরিচউপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে কাওনিয়ারচর বাজারের দোকান মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

Go to News Site